×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৯-২০
  • ৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০২১-২২ অর্থবছরের সিটিজেন চার্টার কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমে ১৫টি বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং চলতি অর্থবছরের সিটিজেন চার্টার কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়।
এছাড়া, আরও ৩১ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুটি প্রশিক্ষণ ২১ ও ২২ সেপ্টেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত হবে।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিশনের সদস্য ও সিটিজেন চার্টারের আহ্বায়ক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।
অনুষ্ঠানে ড. বিশ্বজিৎ চন্দ বলেন, গ্রাহক ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়ের সেবাসমূহ দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি বলেন, উচ্চশিক্ষা সেবার তালিকা, সেবা প্রদান পদ্ধতি, সেবার মূল্য, সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশ করতে হবে। এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ইউজিসি’র নির্দেশনা মোতাবেক অভিন্ন ওয়েবসাইট তৈরির পরামর্শ দেন।
কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও সিটিজেন চার্টার ফোকাল পয়েন্ট মোহাম্মদ ইউসুফ আলী খানের সঞ্চালনায় প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীর ও রবিউল ইসলাম।
প্রশিক্ষণে ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat