×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ৪ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৭৩৭ জন। 
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৬৭ হাজার ২৪৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৩ হাজার ৮১০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৩৫ শতাংশ। মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ০৭ শতাংশে। 
আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেছেন। আগের দিন এই রোগে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৬ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৯৪ জন। শনাক্তের হার ১৫ দশমিক ১৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৩৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat