×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলায় আজ থেকে মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠান শুরু হয়েছে।প্রচারণা পূর্ণিমার পর মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠানের অংশ হিসেবে উলুছড়ি ছাবা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টায় বিহার প্রাঙ্গনে পঞ্চশীল প্রার্থনা, বৌদ্ধ মুর্তি দান, সংঙ্গ দান, চীবর দান সহ বিভিন্ন দানের মাধ্যমে চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উলুছড়ি বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।অনুষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শুদ্ধালংকার মহাথের, ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভদর্শী মহাথের।এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয় সন তঞ্চঙ্গ্যা, জেলা আনসারের সহকারী কর্মকর্তা মো. আবদুল মোস্তাকিন, ছাবা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির প্রকাশনা সম্পাদক নির্মল বড়ুয়া মিলন প্রমুখ।পরে বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুসংঘকে চীবর উৎসর্গ করা হয়।এ ছাড়া মাসব্যাপী কঠিন চিবর দান উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়।সাধারণত প্রবারণা পূর্ণিমার পর দিন থেকেই বৌদ্ধ ধর্মালম্বীরা বৌদ্ধ বিহারে বিহারে কঠিন চিবর দানানুষ্ঠানের আয়োজন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat