×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১০-১৩
  • ৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’-প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার জেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসক শামীম আহমেদ সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ দেশের পরিচয়ে বাংলাদেশ আর এখন পরিচিত নয়। সতর্ক ব্যবস্থার উন্নয়ন, আধুনিক উদ্ধারকর্মী দলের সক্রিয় অবস্থান, আশ্রয়কেন্দ্র নির্মাণ ইত্যাদি প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের দেশ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করেছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জুবায়দা সুলতানা, শিক্ষাবিদ সুবিধ কমার মৈত্র প্রমুখ।
এ উপলক্ষে সকাল সাড়ে আটটায় নাটোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন সহ¯্রাধিক শিক্ষার্থী। এছাড়া কালেক্টরেট ভবন চত্বরে র‌্যালী বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat