×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১০-২২
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনবান্ধব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে গ্রামীণ উন্নয়নে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) অগ্রণী ভূমিকা  পালন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
তিনি আজ শনিবার সকালে জেলায় পল্লী উন্নয়নে একাডেমী (আরডিএ)’র  দুই দিনব্যাপি ৩২ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য একটি কার্যকর কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ৩২তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
স্বপন ভট্টাচার্য্য বলেন, বঙ্গবন্ধু  ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত আধুনিক বাংলাদশ গড়ার লক্ষ্যে ১৯৭৪ সালে আরডিএ প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন,  এসডিজি, ভিশন ২০৪১ ও ডেল্টাপ্লান বাস্তবায়নে আরডিএ বিশেষ ভূমিকা পালন করবে।জাতির পিতার লক্ষ্য ছিল সমাজ হবে বৈষম্যহীন, উন্নয়ন হবে সুষম ।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই লক্ষ্য বাস্তবায়নে  গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানের সভাপতিত্বে আরডিএ’র মহাপরিচালক খলিল আহমদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো.হাবিবুর রহমান এমপি এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো.আবুল কালাম আাজাদ।
এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রতিনিধিরা পরিকল্পনা সম্মেলনে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat