×
ব্রেকিং নিউজ :
রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত
  • প্রকাশিত : ২০২২-১০-২৫
  • ৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে গতরাতে গাছের চাপায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিবি খতেজা (৮০) ও চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মনির স্বর্নকার (৩৫)। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত খতেজা ঐ এলাকার মৃত গোলাম মোস্তফার স্ত্রী ও মনির আলম স্বর্নকারের ছেলে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঝড়ের সময় প্রচন্ড বাতাসে গাছের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই পরিবারকে সরকারিভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু বসত ঘরের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat