×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-১১-০৪
  • ৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার কাট্টলী বিলে কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিড বোট ও বালু ভর্তি ইঞ্জিন চালিত বোর্টের সংর্ঘষে লিটন চাকমা(২০) ও এলিনা চাকমা(২০) নামে দুইজন এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ৭জন আহত হয়েছেন।
নিখোজ ২শিক্ষার্থীর মধ্যে লিটন চাকমা বাঘাইছড়ি ও এলিনা চাকমা বরকল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজে অনুষ্ঠিত উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের এইচ এস সি পরীক্ষার্থী।
শুক্রবার বিকেলের দিকে এই সংঘর্ষের ঘটনা বলে জানিয়েছেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।তিনি বলেন, শুক্রবার দুপুরে রাঙ্গামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিড বোট ও বালু ভর্তি ইঞ্জিন চালিত বোর্টের সংর্ঘষ হয়। এতে স্পিড বোটে থাকা ৯জনের মধ্যে ২জন কাপ্তাই লেকে পানিতে তলিয়ে যায় এবং অন্যান্য যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।
দূর্ঘটনার খবর পেয়ে লংগদু উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা জনি রায়, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধার কাজ পরিচালনা এবং আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat