×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, মামলার কারণে ঝুলে থাকা পূর্বাচলের প্লটগুলো  শিগগিরই মালিকদের মধ্যে  বরাদ্দ দেয়ার ব্যবস্থা করা হবে।
জাতীয় সংসদে আজ সরকারি দলের সদস্য শামীম ওসমানের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পূর্বাচলে ১২০টি প্রাতিষ্ঠানিক প্লট অনুমোদন করে দিয়েছি। মামলার সমস্যা নেই-সেসব প্লট অনুমোদন দিতে পেরেছি। বিশেষ একটি এনজিও ও পরিবেশবাদী সংগঠন প্রাতিষ্ঠানিক প্লটের বিরুদ্ধে মামলা করেছে। এটা নিয়ে আমি ও সচিব এ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যারা প্লটের টাকা দিয়েছেন অতিদ্রুত তাদের বরাদ্দ পাওয়ার ব্যবস্থা করা হবে।
সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন জেলা,উপজেলা থেকে বা শহর থেকে মানুষের চাপ কমানোর লক্ষ্যে সেখানে স্বল্প সুদে আবাসিক ফ্ল্যাট নির্মাণে আমরা কাজ শুরু করেছি। এ কাজ আগামীতেও চলমান থাকবে।
সরকারি দলের সদস্য অসিম কুমার উকিলের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি সব প্রকল্পের টেন্ডারের রেট সিডিউল অনুমোদন করে দিয়েছি। পরে যে টেন্ডার হবে যেসব সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা হয় তা বর্তমান রেটে হবে। সিডিউলে নতুন রেটে টেন্ডার হচ্ছে। আর যেসব কাজ চলমান রয়েছে বা আংশিক হয়েছে সেসব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা সমাধান করবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat