×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ১০৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 গত ২৪ ঘন্টায় দেশে ৩ হাজার ১১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৪ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৬২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৭৯ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল ১ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১ দশামিক ৭৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৬২৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৭৪৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪০ জন। শনাক্তের হার ১ দশমিক ৮৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৯২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat