×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এদেশে কেউ গৃহহীন থাকবে না। গৃহহীনদের তালিকা করে পর্যায়ক্রমে তাদের বাসস্থান তৈরি করে দেয়ার কাজ অব্যাহত রয়েছে। 
আজ বরিশাল নগরীর বান্দ রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের হাউজে শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ ফারুক আরো বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার অসহায় মানুষদের বাড়ি-ঘর নির্মাণ করে দিচ্ছে। 
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শহরের সকল সুবিধা পৌঁছে যাচ্ছে প্রতিটি প্রামে। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এগিয়ে চলছে। তিনি বেঁচে থাকতে একটা মানুষও না খেয়ে থাকবে না।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অসহায় পরিবাবের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat