×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১১-০৮
  • ১১৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় আজ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা ও শীতকালীন পেঁয়াজসহ বিভিন্ন ফসলের বীজ এবং রাসায়নিক সার পেয়েছেন চার হাজার একশ’ জন কৃষক।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ঝিনাইগাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্ব জিৎ রায়, উপেজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া আখতার প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, একজন কৃষক একবিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাচ্ছেন। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।
ঝিনাইগাতি উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চারহাজার একশ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনা মূল্যে বীজ ও সার পাবেন। এরমধ্যে তিনহাজার জনকে জনপ্রতি এককেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার; নয়শ’ জনকে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার; ১৮০ জনকে দুইকেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার; ২০ জনকে এককেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat