×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ১০৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় মার্কিন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স বিরল রোগে আক্রান্ত হয়েছেন। গায়িকা নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে খবরটি প্রকাশ্যে এনেছেন। জানিয়েছেন, তার শরীরের ডানপাশের স্নায়ু ড্যামেজ হয়েছে। যেটার কোনো চিকিত্সা নেই!
তিনি লিখেছেন, ‘আমার শরীর ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। সৃষ্টিকর্তা ছাড়া কেউই এটা ঠিক করতে পারবে না। কখনও কখনও মস্তিষ্কে ঠিক মতো অক্সিজেন না পৌঁছালে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। আক্ষরিক অর্থেই মাথা কাজ করা বন্ধ করে দেয়। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরে বেশ কিছু অঙ্গও অসাড় হয়ে যায়।’
ব্রিটনি আরও লিখেছেন, ‘সপ্তাহে অন্তত ৩ বার বিছানা থেকে উঠে দেখি হাত দুটো সম্পূর্ণ অসাড় হয়ে গেছে। স্নায়ুগুলো ছোট ছোট আর সেগুলো শরীরের ডানদিক থেকে গলা পর্যন্ত ছুঁচের মতো ফোটে এবং সবচেয়ে বেশি কষ্ট হয় মাথায়, যেটা ভয়ঙ্কর।
প্রসঙ্গত, ব্রিটনি স্পিয়ার্সের গাওয়া সর্বশেষ প্রকাশিত গান ‘হোল্ড মি ক্লোজার’। এটি তিনি ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জনের সঙ্গে দ্বৈতভাবে করেছেন। মাসখানেক আগেই গানটি প্রকাশ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat