×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার বলেছে, রাশিয়ার দখলে নেওয়া ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে দেশটির নাগরিকদের জোরপূর্বক অন্য বাস্তুচ্যুত করে মস্কো সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। খবর এএফপি’র।
সংস্থাটি জানায়, রাশিয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে অধিকৃত ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের রাশিয়া নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বা সরাসরি রাশিয়ায় জোরপূর্বক স্থানান্তর এবং শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করেছে।
অ্যামনেষ্টি জানায়, ইউক্রেনের বেসামরিক নাগরিকরা তাদেরকে জানিয়েছিল যে তারা ‘অপমানজনক স্ক্রীনিং প্রক্রিয়ার’ শিকার হয়েছে। এ সময় দেশটির অনেক নাগরিক নির্বিচারে আটক, নির্যাতনের এবং অন্যান্য খারাপ আচরণের শিকার হয়।
সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘শিশুদেরকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা এবং বেসামরিক নাগরিকদের তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক শত শত কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া রাশিয়ার আগ্রাসনের আরেকটি বড় প্রমাণ। এর ফলে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
তিনি বলেন, এক্ষেত্রে ‘রাশিয়ার জোরপূর্বক স্থানান্তর এবং নির্বাসনের দুঃখজনক কৌশল যুদ্ধাপরাধের শামিল। অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল মনে করে যে এটি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অবশ্যই তদন্ত হওয়া উচিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat