×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্যোগ ডিজিটাল বাংলাদেশে’র অগ্রযাত্রা বিষয়ে শরীয়তপুরে “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” উদ্যমে জেলাপ্রশাসন শরীয়তপুরের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালির মাধ্যমে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুভ যাত্রা শুরু। র‌্যালী শেষে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনের আ¤্রকাননে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা মেলার উদ্বোধন করেন। পরে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টি ডিজিটাল স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শক্ষিা ও আইসিটি) মুহাম্মদ তালুত। এছাড়াও বক্তব্য রাখেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, পুলিশ সুপার মো: সাইফুল হক, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুর, এস এম আহসান হাবীব প্রমুখ।
মেলায় মেলায় ডিজিটাল বাংলাদেশ’কে গতিশীল করতে সরকারি বেসরকারি সেবা প্রদানকারী সংস্থা ৫০টি ডিজিটাল স্টলের মাধ্যমে সরাসরি সেবা প্রদান করে সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক সেবা প্রদান করছেন। মেলা চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, আমরা আশা করছি এ উদ্বাবনী মেলার মাধ্যমে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের সেবগুলো শুধু প্রদর্শনই করবেন না, সেবা প্রদান নিশ্চিত করে দর্শনার্থীদের মাধ্যমে সকল পর্যায়ের সাধারণ মানুষকে ডিজিটাল সেবা গ্রহণে আগ্রহী করে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat