×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-১৪
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘স্মার্ট বাংলাদেশ ২০৪১: সবার জন্য স্মার্ট সেবা’ এই প্রতিপাদ্যে জেলায় ডিজিটাল সেন্টারের যুগপূর্তি উৎসব হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে সেখানে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডি এলজি আজহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুল শেখসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন।
যুগপূর্তি উৎসবে জেলার ৫ উপজেলার ৬৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শতাধিক উদ্যোক্তা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat