×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে জেলার দাগনভূঞায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ৯টার দিকে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন অতিথিরা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহ্রাজ শারবীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দাগনভূঞা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মহসিন প্রমুখ। 
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোস্তাক আহমেদ। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মেলার ২৭টি স্টলের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রদর্শনীতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এতে সেরা স্টলকে পুরস্কৃত করা হয়। এছাড়া মেলায় বিজ্ঞান ও প্রযু্িক্ত কুইজ, বিজ্ঞান বিষয়ক বক্তৃতায় অংশ নেয় শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat