×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-২০
  • ৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলায় আজ শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একইস্থানে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের উধর্¦তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এবং অতিথিরা।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই দিনব্যাপী এই মেলা চলবে আর ২১ নভেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ শেষে এই মেলার সমাপ্তি হবে।
মেলায় জেলার বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক স্টল অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat