×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করার লক্ষ্যে নাটোর জেলায় আজ বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, এন্টিবায়োটিকের অপব্যবহার বিশ্ব ব্যাপী ১০টি শীর্ষ স্বাস্থ্য হুমকির অন্যতম। প্রতিবছর এন্টিবায়োটিকের অপব্যবহারের ফলে ১২ লক্ষ ৭০ হাজার মানুষ মারা যাচ্ছে। ২০৫০ সালে মৃত্যুর সংখ্যা বেড়ে হবে এক কোটি মানুষ। ঐ সময়ে আর্থিক ক্ষতির মূল্যমান হবে ১০০ ট্রিলিয়ন ইউএস ডলার। তাই এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। এ লক্ষ্যে পরিচ্ছন্নতার স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে। চিকিৎসক এবং ফার্মাসী পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খামার পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রাখতে হবে।
এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে সরকার আইন প্রণয়নের উদ্যোগও গ্রহণ করেছে বলে বক্তারা উল্লেখ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ শরিফুল ইসলাম। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মাহফুজা খানম, কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. ইয়াছিন আলী, মেডিকেল অফিসার ডা. রাসেল,নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
সেমিনার ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় কালেক্টরেট ভবন চত্বরে।
ওষুধ প্রশাসন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ শরিফুল ইসলাম জানান, বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অভিভাবক পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের জন্যে কমিক শো’ আয়োজন করা হয়েছে। এছাড়া ফার্মাসীগুলোতে সচেতনতা অভিযান পরিচালনা কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat