×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ) এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কয়েকজন কর্মচারী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড.মো.মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সকল সদস্যের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অংশ নেন।
পরে উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম জাতরি পিতার সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কল্যাণে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে জ্যোতি ছড়াচ্ছে। তাঁর স্বপ্নেরে সোনার বাংলা আজ ডিজিটাল ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat