×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১১-২৭
  • ৯৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলা সদরের ১৫ ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রথম পর্যায়ের কাজের সুযোগ পযেছেন ৩ হাজার ৩৬৫ জন।
আজ সকাল ১০টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নে কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ক্াচা সড়ক সংস্কারের মধ্যদিয়ে ১৫ ইউনিয়নের কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, ট্যাগ অফিসার ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মুসফিকুর রহমান, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রথম পর্যায়ে জেলা সদরের ১৫ ইউনিয়নে মোট ৩ হাজার ৩৬৫ জন অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। প্রতিদিন একজন শ্রমিক ৪০০ টাকা করে মজুরিতে কাজ করবেন ৪০ দিন। তাদের মজুরীর অর্থ মোবাইল ব্যাংকিং নগদ কিংবা বিকাশে প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat