×
ব্রেকিং নিউজ :
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২২-১১-২৯
  • ৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ ১ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষায় ১১ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ০৭ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৭৯ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৭২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৬৩৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৭৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫০ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৬৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে একজন। শনাক্তের হার দশমিক ৫০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ১৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat