×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৯৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ ২০২২-২৩ রবি মৌসুমে তিনহাজার সাতশ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এফ.এম শাহাবুদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, একবিঘা জমির অনুকূলে প্রত্যেক কৃষককে এসব বীজ-সার সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে বীজ রয়েছে মোট ২৩ হাজার পাঁচশ’ ৫৫ কেজি ও সার রয়েছে ৩৩ হাজার চারশ’ কেজি। এসব বীজ ও সারের মাধ্যমে মোট একহাজার একশ’ ৫৩ দশমিক ৮৫ একর জমি চাষাবাদ করা যাবে এবং চারহাজার ৩৮ মেট্রিকটন ফসল উৎপাদন হবে। এসব ফসলের মধ্যে রয়েছে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম, মুগ ও খেসারি ডাল।
পরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat