×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বুধবার পেন্টাগনে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নুর সাথে সাক্ষাত করেছেন। উভয়পক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ‘সাক্ষাতকালে অস্টিন ও লিকর্নু আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং তারা আমাদের অভিন্ন নীতিমালা নির্দিষ্ট করার উদ্দেশ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেন।’
এতে আরো বলা হয়, ‘এ দুই নেতা ইউক্রেনকে আরো সহযোগিতা, ন্যাটো জোটকে শক্তিশালী করা এবং ইন্দো-প্যাসিফিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন।’
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা সহযোগিতা প্রদানে আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্বে রয়েছে। কিয়েভ নয় মাসেরও বেশি সময় ধরে চলা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এ যুদ্ধে ফ্রান্সের পক্ষ থেকেও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জামাদি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এদিকে ফ্রান্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে লিকর্নু ও অস্টিন দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ওপর একটি ঘোষণাপত্র স্বাক্ষর করেছেন। 
প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর এক রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে এ মন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat