×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ৯৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলায় আজ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদ আয়োজিত জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি’র মোট ৫৬২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও ৭ জন গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়।
প্রধান অতিথি তোফায়েল আহমেদ বলেন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান একটি শুভ উদ্যেগ। এখান থেকে আগামী দিনে শিক্ষার্থীরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, আমিও একসময় ছাত্র ছিলাম। স্কুল, কলেজ হয়ে বিশ^বিদ্যালয়ে লেখাপড়া করেছি। এসময় সকল কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের শুভেচ্ছা জানান প্রধান অতিথি।
জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি’র ৩০২ জন ও এইচএসসি’র ২৬০ জন শিক্ষার্থীসহ মোট ৫৬২ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া গুণী সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অষ্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আলম, অষ্ট্রেলিয়ার সিকিউ ইউনির্ভাসিটি’র সহযোগী অধ্যাপক ড. ওলাভ মুরলিংক,অষ্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি’র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. ফিরোজ আলম, অষ্ট্রেলিয়ার জেডএনআরএফ ইউনিভার্সিটি অফ ম্যানেজম্যন্ট সাইন্সেস’র এ্যাডজান্ট প্রফেসর ড. মাসুদ ঈসা ও ঢাকা আদর্শ প্রাণিশেবা লিমিটেড’র ব্যাবস্থাপনা পরিচালক ফিদা হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat