×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোর জেলার মণিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মণিরামপুর সড়কের উপজেলার টুনিয়াঘরা গ্রামের ব্যাগারিতলা বাজার এলাকায় ভোজগাতি ইউনিয়ন পরিষদের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। এছাড়া বাকি ৩জনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে হাবিবুর রহমান নাস্তা করার জন্য তার ছেলে তাওশিদকে নিয়ে হোটেলে ঢুকতে সড়কে ওঠেন। এ সময় দ্রুতগতিতে আসা সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে সড়কের পাশের হোটেল, চায়ের দোকানসহ ৭/৮টি দোকানে ধাক্কা দেয়। এ সময় আরও তিনজনকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মণিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat