×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী  এনামুল হক শামীম এমপি বলেছেন, পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে  মেঘনা সেতু পর্যন্ত ফোরলেনের কাজ দ্রুত শেষ করতে হবে।
আজ জাতীয় সংসদ ভবনে পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে  মেঘনা সেতু পর্যন্ত ফোরলেনের কাজের বিষয়ে  পানি সম্পদ উপমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদারদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম জমি অধিগ্রহণসহ সকল কাজ দ্রুততার সাথে শেষ করার আহবান জানিয়ে আরো বলেন,  কাজের ব্যাপারে কোনো রকম গাফিলতি ও অনিয়ম সহ্য করা যাবে না। কাজের গুণগত মান ঠিক রাখতে হবে। এ ব্যাপারে  সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও এই কার্যক্রমে সহযোগিতা করতে হবে এবং  উন্নয়ন এগিয়ে নিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের  কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩  আসনের সংসদ সদস্য  নাহিম রাজ্জাক, সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুরুজ মিয়া,  জেলা প্রশাসক  মো. পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক  আলী সিকদার, সড়ক ও জনপদ- শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদোয়ানুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল, রিলেভেল, মেসার্স জামিল ইকবাল ও মেসার্স সালেহ আহমেদ এর প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat