×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রথম ‘শিলচর-সিলেট ফেস্টিভ্যাল-২০২২’-এ যোগ দিতে আজ সকালে সিলেট সীমান্তের শেওলা স্থলবন্দর অতিক্রম করে ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামের শিলচরে পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় অংশের সুতারকান্দি সীমান্তে পৌঁছার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার গভীর সন্তোষ প্রকাশ করেন এবং তাকে এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।  
মোমেন বলেন, ‘৫০ বছর পর, আমি শেওলা-সুতারকান্দি হয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করতে পেরে সৌভাগ্যবান মনে করছি এবং আমি ও আমাদেরকে যে সৌহার্দ্যপূর্ণ স্বাগত জানিয়েছেন তাতে আমি আননন্দিত।’
পররাষ্ট্রমন্ত্রী আজ সন্ধ্যায় উদ্বোধন হওয়া দুই দিনব্যাপী ‘১ম শিলচর-সিলেট ফেস্টিভ্যাল-২০২২’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
শনিবার উৎসবের দ্বিতীয় দিনে ব্যাবসা ও বাণিজ্য বিষয়ক প্যানেল আলোচনা, উপজাতীয় ও রন্ধন উৎসব, "আমাদের নদী, আমাদের জল, আমাদের জলবায়ু বিষয়ক প্যানেল আলোচনা, ভাষা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইকবালুর রহিম এমপি, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এমপি, মহিবুর রহমান মানিক এমপি, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিলেটের গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat