×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী দিবসে জেলায় ৪০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ সকালে সরকারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০৩০ সালের টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এ কাংখিত উন্নয়ন নিশ্চিত হবে তখনই, যখন উন্নয়নের এ ¯্রােতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ এবং তাদের উদ্ভাবনকে সম্পৃক্ত করা যাবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। তাদের জন্যে শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সমাজ সেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ সাহা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ‘নীডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, ‘নন্দন’ এর প্যানেল আইনজীবী এডভোকেট বাকী বিল্লাহ ও সভাপতি কেতাব আলী।
সমাজ সেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত সভা পরিচালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপী কনসালটেন্ট ডাঃ নাসরিন সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat