×
ব্রেকিং নিউজ :
শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে মেঘনা নদীর পশ্চিম পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক ৪ ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত দশটায় চাঁদপুর নৌ থানায় আটক ব্যক্তিদের জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ।
আটক ব্যক্তিরা হলেন-শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা এলাকার মো. জামাল সরদার (৩০), বড়গুনা জেলার বেতাগী থানার হোসনাবাদ এলাকার ওয়ারেছ আলী শিকদার (৫৭), সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার লাচ্চু খাল এলাকার ইয়াছিন (২৪) ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আসাইল এলাকার রুবল শেখ (৩০)।
সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ আজ সকালে বলেন, নদীর পাড়ের মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল ইব্রাহীমপুর ইউনিয়নের আলুপাড়া নামক স্থানে নদী তীরে মাটি কাটা অবস্থায় ৪ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে চাঁদপুর নৌ থানা পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করেন।
চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমানসহ পুলিশ সদস্যরা স্পীডবোট নিয়ে প্রশাসনের সাথে অভিযানে সহযোগিতা করেন। আটক ব্যক্তিদের জরিমানা শেষে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat