×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ১০৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার কংশুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। কংশুরে ৫৫ বছর পূর্বে পাকিস্তান আমলে বন্ধ হয়ে যাওয়া কংশুর খাল মধুমতি নদীর সাথে সংযোগ সৃষ্টি করতে সড়ক বিভাগের উদ্যেগে খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
রোববার সকালে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া মহাসড়কের কংশুর নামক স্থানে এ খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ।
এসময় গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুনন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি) মো. মামুন খান, সওজ উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার, স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নোয়াব আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মোল্লা, ইউনিয়ন যুবলীগ সভাপতি খায়রুল মোল্লাসহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ৫৫ বছর পূর্বে পাকিস্তান আমলে বন্ধ হয়ে যাওয়া কংশুর খাল নদীর সাথে সংযোগ সৃষ্টি করতে এলাকাবাসীর দীর্ঘদিনে দাবী ছিল। এ এলাকার কৃষকরা স্থায়ী জলাবদ্ধতার কারনে যুগ যুগ ধরে চাষাবাদ করতে পারছিল না। কুমার ও মধুমতি নদীর সাথে কংশুর খালের সংযোগের ফলে করপাড়া, দুর্গাপুর, উলপুর ইউনিয়নের কৃষকরা ব্যাপক উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat