×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১২-০৬
  • ৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অন্তর্জাতিক মঞ্চে বহু বার ভারতের মুখ উজ্জ্বল করেছেন দীপিকা পাড়ুকোন। বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী এবার যাচ্ছেন কাতার বিশ্বকাপে, যার মাধ্যমে তিনি গড়তে যাচ্ছেন এক ইতিহাসও।
টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনালের মঞ্চে হাজির থাকার কথা রয়েছে দীপিকা পাড়ুকোনের। সূত্র বলছে, সম্ভবত ফাইনালে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন তিনি।
আগামী ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল। তার আগে কাতার উড়ে যাবেন দীপিকা। আর ফাইনালের দিন ভরা স্টেডিয়ামের মাঝে বিশ্বকাপ ট্রফি উন্মোচিত হবে তাঁর হাত ধরে।
এর আগে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হওয়ার পরই ‘গোল্ডেন রেশিও অফ বিউটি’র তরফে সেরা দশ সুন্দরীদের তালিকায় উঠে এসেছিল দীপিকার নাম। একমাত্র ভারতীয় হিসেবে এই অনন্য কীর্তির অধিকারী হয়েছিলেন তিনি। এবার বিশ্বকাপের ফাইনালে থাকার খবর সত্যি হলে তা হবে বড় প্রাপ্তি।
দীপিকাকে কিছুদিন আগে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে আসাম থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং করে ফিরতে। সিনেমাটিতে প্রথম বারের মতো হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
২০২৩ সালের জানুয়ারিতে দীপিকার আরেকটি সিনেমা ‘পাঠান’ মুক্তির পর ‘ফাইটার’-এর দ্বিতীয় কিস্তির কাজ শুরু করবেন তিনি।
‘ফাইটার’, ‘পাঠান’ ছাড়াও সামনে মুক্তির অপেক্ষায় আছে দীপিকার সিনেমার ‘প্রজেক্ট কে’। বড় বাজেটের এই প্যান ইন্ডিয়া সিনেমায় আরও আছেন প্রভাস ও দিশা পাটানি। হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাঁকে। এ ছাড়া শাহরুখ খানের ‘জওয়ান’-এ অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat