×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে এ অঞ্চলের (নীলফামারী) মানুষ মঙ্গা ভুলে গেছেন।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কাচারিহাট কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। শিল্প কলকারখানা স্থাপনের ফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উপার্জন করায় এখন আর মানুষের অভাব নেই। সে কারণে অভাব কি সেটা ভুলে গেছেন।’ এ অঞ্চলের প্রবাদ ছিল হাতিক ঠেলা যায়, কিন্তু কার্তিক ঠেলা যায় না, সেই চিত্র এখন আর নেই।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিতে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মমতাজুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার প্রমুখ।
সদর উপজেলা প্রকৌশলী বিরল চন্দ্র রায় জানান, ৬৫ লাখ ৫২হাজার টাকা ব্যায়ে দ্বিতল ভিত্তি বিশিষ্ট একাডেমিক ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাঈশা এন্টারপ্রাইজ।
বিকেলে তিনি সদর উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বোরো ধানের উচ্চ ফলনশীল ও উফসি জাতের ধান বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা সদরের ৮ হাজার ৪০০ কৃষকের মধ্যে ওই ধান বীজ ও সার প্রদান করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, শান্তনা চক্রবর্তী, জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রত্যেক কৃষকের মাঝে উফসি জাতের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিওপি ও এমওপি সার, উচ্চ ফলনশীল ২ কেজি করে ধানের বীজ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat