×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কর্মক্ষেত্রে নারী ও কন্যার প্রতি সহিংসতা এবং সামাজিক অনাচার প্রতিরোধে করণীয় নির্ধারণ ও সামাজিক শক্তিকে সংহত করার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ নিতে ‘বাংলাদেশ এল্যায়েন্স ফর রেক্টিফাই সি-১৯০’ নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উপলক্ষ্যে বৃৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইটিইউসি- বাংলাদেশ কাউন্সিল’র (বিসি) উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এ নতুন সংগঠনটি গঠন করা হয়।
আইটিইউসি- বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান ও প্রবীণ শ্রমিক নেতা শাহ মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী রিপন ‘বাংলাদেশ এল্যায়েন্স ফর রেক্টিফাই সি-১৯০’ গঠনের উদ্দেশ্য আদর্শ তুলে ধরেন।
আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই সংগঠনের একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে কর্মক্ষেত্রে নারী ও কন্যার প্রতি সহিংসতা এবং সামাজিক অনাচার প্রতিরোধে করণীয় নির্ধারণ ও সামাজিক শক্তি সংহত করতে সম্মিলিত উদ্যোগ নিতে ‘বাংলাদেশ এল্যায়েন্স ফর রেক্টিফাই সি- ১৯০’ সংগঠনের কর্ম পরিকল্পনা ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় আইটিইউসি- বাংলাদেশ কাউন্সিলের ৬টি জাতীয় শ্রমিক ফেডারেশনসহ দেশের বিভিন্ন সেক্টরের জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ‘বাংলাদেশ এল্যায়েন্স ফর রেক্টিফাই সি- ১৯০’ গঠনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat