×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ১০৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওমুসলিম হাসান মাহমুদ ও তার পরিবার

হাসান মাহমুদ একজন নওমুসলিম। ২০১৯ সালে মসজিদের ইমামের মাধ্যমে কালেমা পড়ে স্বেচ্ছায় ঘোষণা দিয়ে ৪৪ বছর বয়সে ইসলামের ছায়াতলে দীক্ষিত হন। এরপর থেকেই ঈমান-আকীদাহ নিয়ে আল্লাহর রাস্তায় পথ চলছেন।০৩/০৮/২২ সালে নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিড করেন।
হাসান মাহমুদের আগের নাম সমির কান্তি সাহা, পিতা মৃত সুখ বিলাশ সাহা। মাতা- অমির প্রভা সাহা। তার গ্রামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার সিঙ্গারিপাড়।স্বল্পভাষী হাসান মাহমুদ ইসলামের বিভিন্ন বিষয়ে নিজের চেষ্টায় জ্ঞান অর্জন করে চলছেন। অর্জিত জ্ঞান মানুষের সামনে তুলেও ধরতে পারেন। ইসলামের কথাগুলো তিনি সুন্দর করে গুছিয়ে বলতে পারেন।


ইসলাম ধর্ম গ্রহণের পর বিয়ে করেন। বর্তমানে হাসান মাহমুদের সংসারে স্ত্রী ও ১ ছেলে সন্তান রয়েছে,রবিউল হাসান রাফি (৩)। বর্তমানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাঠালবাড়ি গ্রামে অন্যের বাড়িতে বসবাস করেন। স্থানীয় বাজারে ছোট একটি ফার্মেসী ব্যবসা করে ভালোভাবেই চলছিল তাদের সংসার। গত বছর করোনার কারনে ফার্মেসীটি বন্ধ হয়ে গেলে বেকার হয়ে পড়েন হাসান


এক পর্যায়ে ব্যবসায়ের পুঁজিও হারিয়ে ফেলেন। স্ত্রী ও এক ছেলে নিয়ে এখন অর্থকষ্টে জীবন যাপন করছেন। তবু মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে দিন কাটাচ্ছেন।ফার্মেসীটি চালু করতে পুঁজির প্রয়োজন। এজন্য আর্থিক সাহায্যের প্রয়োজন। হাসান মাহমুদ জানান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে সবদিক দিয়ে ভালো আছি। ২০১৫ সাল থেকে বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে ইসলামের কথাবার্তা শুনতাম। আমার কাছে কথাগুলো অনেক ভালো লাগতো। আমি মনস্থির করি ইসলাম ধর্ম গ্রহণ করবো। অবশেষে আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করি। ধর্ম গ্রহণের ক্ষেত্রে আমাকে কেউ প্রলুব্ধ করেনি বরং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পড়ে ধর্মান্তরিত হই।
তিনি বলেন, পার্থিব কষ্টের বিনিময়ে পরকালের অনন্ত শান্তির ব্যবস্থা করেছেন মহান আল্লাহ তায়ালা। এজন্য দুনিয়ার কোনো কষ্টকে কষ্ট মনে করি না। মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে যখন যে ফায়সালা আসে আমি তা বিনাবাক্যে মেনে নিবো। সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা হাসান মাহমুদকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার সামান্য সহযোগিতায় এই পরিবারটির অভাব-অনটন দূর হতে পারে। আগ্রহীরা হাসান মাহমুদের বিকাশ নম্বরে ও ব্যাংক একাউন্টে সাহায্য পাঠাতে পারেন। বিকাশ নম্বর- ০১৭৩৩-১৭৫৬২৯ (হাসান মাহমুদ ,মোবাইল নং-০১৩০১-৯৫৮৩২৪ ),মোঃ হাসান মাহমুদ, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ, হবিগঞ্জ শাখা, একাউন্ট নং-১৮৭১৫৮০০২৭৮০৫।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat