×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম বলেছেন ‘ আন্তরিকতা ও সাহস’  দিয়ে শনিবার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে  কাতার বিশ^কাপের সেমি-ফাইনালে উঠেছে তার শিষ্যরা।
আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অরেলিয়েন টিচুয়ামেনির গোলে লিড পাওয়া ফ্রান্সকে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরিয়ে আনেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। অলিভার গিরুদের গোলে লেস ব্লুজরা ফের এগিয়ে গেলে দ্বিতীয় দফার পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। পেনাল্টি থেকে তার শটের বলটি ক্রস বারের উপর দিয়ে বাইরে চলে যায়।
খেলা শেষে ফরাসি কোচ দেশ্যম বলেন,‘ এটি ছিল দুর্দান্ত, কারণ দারুন খেলতে থাকা ইংলিশদের বিপক্ষে এটি ছিল বড় একটি ম্যাচ। আবারো শেষ চারে পৌঁছানোটা ছিল দারুন ব্যাপার। আপনাকে এই বিষয়ে আরো গুরুত্ব দিতে হবে, কারণ বিশ^কাপের সেমি-ফাইনাল বিশেষ কিছু।      
দলের মধ্যে যেমন কোয়ালিটি ছিল, তেমনি ভালো মানষিকতা ও মনোসংযোগ ছিল। আমরা তাদেরকে রশদ হিসেবে দুটি পেনাল্টির সুযোগ দিয়েছিলাম। কিন্তু আন্তরিকতা ও সাহস দিয়ে আমরা এই ফল পেয়েছি।’
 সেমি-ফাইনালের প্রতিপক্ষ মরক্কো আমাদের ‘সমস্ত সম্মান ও স্বীকৃতি পাবার’ যোগ্য। ফরাসি কোচ বলেন,‘ আমরা অবশ্য যাদেরকে সেখানে প্রত্যাশা করেছিলাম সেই তালিকায় মরক্কো ছিল না। তবে এটি একটি বিষ্ময় ছাড়া আর কিছু নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat