×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-১২-১৮
  • ১০১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরিতে বন্যপ্রাণি অপরাধ দমন ও বন্যপ্রাণি হ্যান্ডেলিং শীর্ষক ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। আজ সকালে সমাপনী অনুষ্ঠানটির আয়োজন করেন হবিগঞ্জের বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগের বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এবং বন্যপ্রাণি জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়কারী মির্জা মেহেদী সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. ইনাম আল হক। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সাতছড়ি জাতীয় উদ্যানসহ বিশ্বের নানা প্রজাতির পাখিদের বিষয়ে ধারণা প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে অনান্যের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, রাখেন, আজিজুর রহমান জয়, আইয়ুব খান, এস এম খোকন ।
অনুষ্ঠানে বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. ইনাম আল হক বলেন বাংলাদেশ থেকে বণ্যপ্রাণি বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ আমরা তার আবাসস্থল নষ্ট করছি, প্রাণিরা খাবার পাচ্ছে না। এ থেকে পরিত্রাণের উপায় হিসেবে বলেন আমরা বণ্যপ্রাণির উপর সহনশীল হই, তাকে মেরে না ফেলি। তিনি বলেন আমরা কতখানী নির্ভরশীল বন্যপ্রাণির উপরে তা বলার অপেক্ষা রাখে না।প্রশিক্ষণে সাংবাদিক, বন কর্মকর্তা, উপকারভোগী ৩০ জন ট্রেনিং এ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat