×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-১২-১৯
  • ৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঞ্চল্যকর বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বিশ্বজিৎ হত্যাকান্ডের ১০ বছর পর র‌্যাব-২ এর সদস্যরা রোববার রাতে রাজধানীর মোহম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে লিমনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিমন রংপুর জেলার পীরগাছা থানার মীর মো. নুরুল ইসলামের পুত্র।
আজ র‌্যাব-২ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই মামলায় ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ মামলায় ২১ আসামির মধ্যে মীর মো. নূরে আলম ওরফে লিমনসহ ৮ জনকে মৃত্যুদন্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে হাইকোর্ট মৃত্যুদন্ড প্রাপ্ত ৮ জনের মধ্যে ২ জনকে বেকুসুর খালাস দেন এবং মীর মো. নূরে আলম ওরফে লিমনসহ ৪ জনকে মৃত্যুদন্ড সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat