×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দুটি আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার আসর বসতে যাচ্ছে  বাংলাদেশে। যার একটি অনুষ্ঠিত হবে ঢাকায় এবং অপরটি পর্যটন নগরী কক্সবাজারে। 
আগামী বৃহস্পতিবার রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে চার দলের ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ’। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে কিরগিজস্তান, শ্রীলংকা ও নেপাল। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। 
আগামী ২৬ ডিসেম্বর খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
একদিন পর আগামী ২৭ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও মহিলা আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ’। পুরুষ বিভাগে স্বাগতিক বাংলাদেশের লাল ও সবুজ দুটি দল ছাড়াও খেলবে নেপাল, কিরগিজস্তান, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান ও ভারত। মেয়েদের বিভাগে বাংলাদেশ, উজবেকিস্তান ও শ্রীলংকার লাল ও সবুজ নামে দুটি এবং নেপালসহ মোট ছয়টি দল অংশ নিবে।
আগামী ২৯ ডিসেম্বর খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 
আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে আয়োজিত দুটি টুর্ণামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউনুস ও সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু এ সময় উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat