×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-২১
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  বীর বিক্রম বলেছেন, গত ১৪ বছরে দেশে একের পর এক মেগা প্রজেক্ট হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতা। কিন্তু এটি বিএনপির ভালো লাগে না।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পরিষদের উদ্যোগে ‘বিজয়ের ৫২ বছর ও আমাদের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি, যারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা সরকারের সফলতাকে নস্যাৎ করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। দেশের ইতিহাসকে স্বীকৃতি দেয় না, আইন মানে না, কোর্ট-কাচারি মানে না, গায়ের জোরে ক্ষমতায় যেতে চায়, অসাংবিধানিক উপায়ে পেছন দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমনন্ডলীর সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে বিএনপির নেতারা এত কথা বলেন! আপনাদের সময় শুধু একটা উন্নয়ন দেখান, যেটা অনুপ্রেরণামূলক ছিল। আজকের উন্নয়ন দেখেন অকল্পনীয়। পদ্মা সেতু আমরা করেছি, কর্ণফুলী টানেল করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী জনপ্রিয় নেত্রী মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের কথা বাদ দিলেও বিশ্বময় শেখ হাসিনার যে নেতৃত্ব, যে দক্ষতা, তার যে জনপ্রিয়তা, সেটা নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। তিনি ইতিহাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেত্রী হয়ে গেছেন।’
কামরুল ইসলাম বলেন, বিএনপি আজকে রাষ্ট্র যন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। বিএনপি সংবিধান মানে না তারা অনির্বাচিত সরকার চায়। এ ইস্যু নিয়ে আলোচনার সুযোগ নেই। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। বিএনপি নির্বাচনে আসবে কি না সেটি তাদের ব্যক্তিগত বিষয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat