×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-২২
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ফিফা বিশ্বকাপ-২০২২ জয়লাভে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনের জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। ফার্নান্দেজ শেখ হাসিনাকে অবহিত করেছেন যে, তার দেশ আগামী বছর ঢাকায় কূটনৈতিক মিশন পুনরায় চালু করবে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখিত এক চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ  জয়ের পর বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগনের সমর্থন ও উৎসব উদযাপন আমরা অত্যন্ত ঘনিষ্টভাবে পর্যবেক্ষণ করেছি, তাতে আর্জেন্টিনার জনগণ এবং দেশটির প্রেসিডেন্ট বিস্মিত।’
আলবার্তো ফার্নান্দেজ বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন তৈরির একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম।’
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম আজ বাসস’কে একথা জানিয়েছেন।
আলবার্তো ফার্নান্দেজ ২০২৩ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আর্জেন্টিনার একটি দূতাবাস খোলার ঘোষণাও দেন।
বুধবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, ২০২৩ সালের মধ্যে দূতাবাস খোলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat