×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-২২
  • ৯৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় আজ ভোরে রেললাইনে হাটতে গিয়ে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে।
নিহতরা হলো- পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫) ও একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের লিয়াকতের ছেলে সজিব (৩৩)।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহত যুবকরা রাতে প্রাইভেট কার যোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় আসলে অপর একটি প্রাইভেটকার ওভারটেক করার সময় তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়।
তিনি জানান, পরবর্তীতে চালক গাড়িটিকে উপরে উঠানোর সময় ওই দুই যুবক রেল লাইনের উপর হাটাহাটি করতে থাকেন। এ সময় ঢাকা গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কায় তারা নিহত হন।তিনি আরো জানান, লাশ দু’টি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat