×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০১-১০
  • ১১০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মানসিক স্বাস্থ্যসেবা সারাবিশ্বের মানুষের হাতের নাগালে নিয়ে যেতে ‘মনের বন্ধু’ নামে একটি অ্যাপ উন্মোচন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানে এই অ্যাপ উন্মোচন করেন।
জুনাইদ আহ্মেদ পলক বলেন, মন যা চায় তাই করতে হবে। মনের কথা শুনতে হবে। ‘মনের বন্ধু’ শব্দের মধ্যে একটা আবেগ আছে। মানসিক স্বাস্থ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে। পাশাপাশি আমাদের চিন্তা-চেতনাকে উন্নত করতে হবে, যা আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তিনি বলেন, মানসিক অসুস্থ্যতা মানেই পাগল নয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। মনের বন্ধুর বিভিন্ন ধরনের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে গেছে। এই অ্যাপ মানুষের মন ভালো রাখতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, মনের বন্ধুর অ্যাপ ১৭ কোটি মানুষের উপকারে আসবে।
অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, চিরকুট ব্যান্ডের সুমি ও অভিনেত্রী অপি করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat