×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০১-১০
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় আজ জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা তথ্য অফিসের উদ্যোগে  কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের  আয়োজন করা হয়। 
সহকারী তথ্য কর্মকর্তা  মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুনতাসির জাহান। 
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কর্ণফুলী সরকারি কলেজের  অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার  প্রমুখ।
আলোচনাসভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat