×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০১-২০
  • ৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের বিতর্কিত মডেল রাখি সাওয়ান্তকে গ্রেফতার করেছে পুলিশ। বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার কর মানহানির মামলায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।
টুইটারে একটি পোস্টে শার্লিন জানান, মুম্বাই সেশন কোর্টে রাখি সাওয়ান্তের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গেছে। তারপরেই বৃহস্পতিবার রাখিকে গ্রেফতার করে আম্বোলি থানার পুলিশ।
শার্লিনের অভিযোগ, বিগ বসের সাবেক প্রতিযোগী রাখি নাকি তার আপত্তিজনক ছবি ও ভিডিও পোস্ট করেছে সামাজিকমাধ্যমে।এর আগে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মি টু মুভমেন্টে মুখ খুলেছিলেন শার্লিন চোপড়া। সেই সময় শার্লিনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাখি। এরপর তাদের মধ্যে শুরু হয় বাগ্‌যুদ্ধ। একপর্যায়ে শার্লিনের বিরুদ্ধে গত বছর ৫ নভেম্বর মামলা করেন রাখির আইনজীবী।শার্লিনও ৮ নভেম্বর পাল্টা রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মামলায় আগাম জামিন আবেদন করেছিলেন রাখি, কিন্তু আদালত তা নাকচ করে দেন।বয়সে ছয় বছরের ছোট প্রেমিককে বিয়ে, নাম পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন ভারতীয় মডেল রাখি। স্বামীর সঙ্গে বৃহস্পতিবার নিজের ডান্স একাডেমির উদ্বোধন করার কথা ছিল রাখির। কিন্তু তার আগেই তিনি গ্রেফতার হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat