×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০১-২৪
  • ৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলায় আজ কুষ্ঠ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১২ টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার।সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আতাউর রহমান, ডা. ফারজানুল ইসলাম নির্ঝর প্রমুখ বক্তব্য রাখেন।সভায় দশজন সাংবাদিক এবং কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভকারি তিনজন উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ নির্মূলের যে ঘোষনা দিয়েছেন সেলক্ষে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। কুষ্ঠ রোগ চিকিৎসায় ভালো হয়। তারা কুষ্ঠ রোগের লক্ষন দেখা দিলে কোন সংকোচ না করে দ্রুত জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন। সভায় জানানো হয়, সমাজসেবা অধিদপ্তর কুষ্ঠ রোগীদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহন ও তাদের জন্য ভাতা চালু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat