×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০১-২৪
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ মঙ্গলবার সকালে ধলপুর কমিউনিটি সেন্টারে পুলিশের ওয়ারী বিভাগ আয়োজিত শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
ডিএমপি কমিশনার এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের এলাকায় যারা মাদকসেবী, মাদক ব্যবসায়ি এবং বিভিন্ন অপরাধে জড়িত তাদের তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন। আপনাদের সন্তান, আত্মীয়-স্বজন মাদক ব্যবসাসহ কোন ধরনের অপরাধে জড়িয়ে পড়লে সেই তথ্য দিয়েও পুলিশকে সহযোগিতা করবেন। তথ্য দিয়ে সহায়তা করলে আপনার এলাকায় শান্তি বিরাজ করবে।’
তিনি আরও বলেন, ‘আপনারা সহযোগিতার হাত না বাড়ালে পুলিশের পক্ষে সব ধরনের তথ্য পাওয়া সম্ভব নয়। পুলিশ যেমন বিপদে-আপদে আপনাদের পাশে দাঁড়ায় তেমনি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদের সাথে নিয়েই আমরা ভাল কাজ করতে চাই।’
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজও করে থাকে। করোনা মহামারীর সময়ে যখন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দুস্থ, অসহায় মানুষের কোন কাজ ছিল না, তখন পুলিশ তাদের বেতনের টাকা বাঁচিয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat