×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় মর্যাদায় আজ হাটুভাঙ্গা কবরস্থানে সমাহিত হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ায়িলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৭০)।
পারিবারিক সূত্র জানায়- বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভূগছিলেন। সম্প্রতি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার বিকেলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এক ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০টায় হাটবোয়ালিয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে গার্ড অব অনার প্রদানের পূর্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সম্মানে পুষ্পমাল্য অর্পণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর ও আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম। পুষ্পমাল্য অর্পণের পর আলমডাঙ্গা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীমের নেতৃত্বে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের চৌকস পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারের পর জানাযা নামাজ শেষে হাটুভাঙ্গা কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat