×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৯৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তিন দিনব্যাপী ‘১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্ট-জানুয়ারি ২০২৩’ এর পুরস্কার বিতরণী আজ শুক্রবার গাজীপুর সেনানিবাসে বিওএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে বিওএফ গলফ ক্লাবের প্রেসিডেন্ট এবং কমান্ড্যান্ট বিওএফ মেজর জেনারেল মো. মাকসুদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 
এসময় ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর বশির আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সরোয়ার জামান ঢালি এবং বিওএফ গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য জ্যৈষ্ঠ কর্মকর্তা ও অনেক গলফার উপস্থিত ছিলেন। 
প্রতিযোগিতায় দেশী-বিদেশী খেলোয়াড়সহ ১৩৮ জন গলফার অংশগ্রহণ করেন।  টুর্ণামেন্টে স্কোয়াড্রন লিডার হাবিব চ্যাম্পিয়ন, বেগম নিলা আজিজ লেডি উইনার মাস্টার, সাবরুন জামিল জুনিয়র উইনার মাস্টার ও অফিফ ইফতেখার ইফরিত সাব জুনিয়র উইনার হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর বশির আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সরোয়ার জামান ঢালি, চেয়ারম্যান টুর্ণামেন্ট কমিটি, বিওএফ গলফ ক্লাবের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ মহতি উদ্যোগের জন্য ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও টুর্ণামেন্ট কমিটির সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি হতে শুরু হওয়া গলফ টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিওএফ গলফ ক্লাবের প্রেসিডেন্ট এবং কমান্ড্যান্ট বিওএফ মেজর জেনারেল মো. মাকসুদুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat