×
ব্রেকিং নিউজ :
সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০২-০২
  • ৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ২৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৪। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। আর গত জানুয়ারি মাসে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা শনাক্তের হার নিম্নগামী। গত জানুয়ারি মাসের আগে, অর্থাৎ ২০২২-এর ডিসেম্বরে ৫৪০ জনের করোনা শনাক্ত হয়। নভেম্বর মাসে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৪৫।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat