×
ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০২৩-০২-০৭
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পর্ককে আরো নিবিড় করতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, কারণ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে জনগণ সর্বোত্তম সেবা পেয়ে থাকে।
তাজুল ইসলাম আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার কোন বিকল্প নেই। কারণ স্থানীয় সরকার ব্যবস্থা তৃনমূলের মানুষের শাসন নিশ্চিত করে।
তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমেই শহরের সকল নাগরিক সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তাই জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের গুরুত্ব অপরিসীম।
স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব ও তাৎপর্য্য তুলে ধরতে স্থানীয় সরকার বিভাগ ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও শহরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক কর্মকান্ড অব্যাহত রাখা এবং জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যাবে।
তিনি আরো বলেন, এই দিবসটি উদযাপনে প্রত্যন্ত অঞ্চলের জনপ্রতিনিধি এবং জনগণের সম্পৃক্ততার প্রয়োজন আছে। বর্তমান সরকার সেবা সহজীকরণ এবং তা জনগণের দোর গোড়ায় পৌঁছানোর জন্য বদ্ধপরিকর।
স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat